crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

আকস্মিক বন্যায় জামালপুরের মেলান্দহে ১০টি গ্রামের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার কৃষক। তারা পানির নিচ থেকে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। তবে শ্রমিক ও ধান পরিবহনে বেড়েছে খরচ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন আগে হঠাৎ করেই বন্যার পানিতে তলিয়ে যায় কৃষকের কষ্টার্জিত পাকা ও আধা পাকা ধান। এদিকে প্রতি কাঠায় ধান কাটার জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা দিয়েও মিলছে না শ্রমিক। পাওয়া যাচ্ছে না নৌকা। তাই বেশিরভাগ ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাস হাঁটিয়া গ্রামের অসহায় কৃষক আমিনুল ইসলাম। তিনি এ বছর সাত বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ধানের ফলনও ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ পানিতে ডুবে গেছে পুরো ক্ষেত।

উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, ঝাউগড়া, ঘোষেরপাড়া, কাপাস হাঁটিয়া, পূর্ব কাপাস হাটিয়া, শেখসাদি, টুপকারচর, ফকিরপাড়া, বেলতৈল, বাগবাড়ি, তালুকপাড়া ছাড়াও রৌমারী ও ইলশামারী বিলসহ ২০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে ঝাউগড়া ও ঘোষেরপাড়া ইউনিয়নেই আবাদ হয়েছে ৪ হাজার ১৫০ হেক্টর ধান।

’মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, প্রতিদিন কয়েক ফিট করে পানি নেমে যাচ্ছে। এখন মাত্র ১০ একর জমির ধান কাটা বাকি রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১০ জন আহত

ঝিনাইদহে দুর্নীতির অভিযোগে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বরের সংবাদ সম্মেলন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ উদ্ধার

ভেড়ামারায় মুখে মাস্ক ব্যবহার না করায় মোটরসাইকেল আরোহীর জরিমানা

ঝিনাইদহে দুই সন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাফ নদী থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লার হোমনায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নতুন মসজিদের উদ্বোধন