crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ রাউন্ড গুলিসহ অত্যাধুনিক রাইফেল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ

 আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাররামরামপুর ইউনিয়ন থেকে ২০ রাউন্ড তাজা গুলিসহ একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২ নভেম্বর বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামের বাঁশঝাড় থেকে অত্যাধুনিক রাইফেলটি উদ্ধার করা হয়। তবে রাইফেলটি বহনকারী কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।
দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে দেওয়ানগঞ্জ থানা ও তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামে অভিযান চালায়।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ও তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীসহ একদল চৌকশ পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেন।
অভিযানের এক পর্যায়ে স্থানীয় শমসের আলীর বাড়ির পেছনের বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করা হয়। সেখান থেকে রাইফেলটির ২০ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, উদ্ধার রাইফেল ও তাজা গুলি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি (জিডি) সাধারণ ডায়েরি কর হয়েছে। এই রাইফেলটি বহনকারী সন্ত্রাসীকে শনাক্ত ও আটক করতে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে জাল টাকাসহ লিটন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

জাতীয় কবিতা পরিষদ জামালপুরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

গৌরীপুর এস.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনঃ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি

পুঠিয়ায় আইন প্রয়োগ করেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ শ্লোগানে ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

মিরপুর থানার নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামের যোগদান