crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকারি বরাদ্দ ৫৭,৭৩৯ টন ভিজিএফ’র চাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকারি বরাদ্দ ৫৭,৭৩৯ টন ভিজিএফ’র চাল

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

২০২২-২৩ অর্থ-বছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫৭ হাজার ৭৩৯ দশমিক ০৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। জাটকা আহরণ নিষিদ্ধকালে দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৭টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ৮৬৯টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ফেব্রুয়ারি-মে ২০২৩ মেয়াদে চার মাসের জন্য নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে এ চাল প্রদান করা হবে।
গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি প্রদান করা হয়েছে।

১০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে ভিজিএফের চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
যেসব উপজেলায় ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে- সেগুলো হলো ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর, মুন্সিগঞ্জ জেলার সদর, শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী ও গজারিয়া, ফরিদপুর জেলার সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন, রাজবাড়ি জেলার সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ, শরীয়তপুর জেলার জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট, মাদারীপুর জেলার সদর, কালকিনি ও শিবচর, চট্টগ্রাম জেলার বাঁশখালী, সীতাকুন্ড, সন্দ্বীপ, আনোয়ারা, মীরসরাই ও চট্টগ্রাম মহানগর, ফেনী জেলার সোনাগাজী, নোয়াখালী জেলার সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর জেলার সদর, রামগতি, রায়পুর ও কমলনগর, চাঁদপুর জেলার সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ, বাগেরহাট জেলার সদর, মোংলা, মোড়েলগঞ্জ, রামপাল, চিতলমারি, শরণখোলা ও কচুয়া, সিরাজগঞ্জ জেলার সদর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর, বরিশাল জেলার সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদী, হিজলা, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও বাকেরগঞ্জ, পিরোজপুর জেলার সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী ও কাউখালী, পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালি, মির্জাগঞ্জ, দশমিনা ও দুমকি, ভোলা জেলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা, বরগুনা জেলার সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এবং ঝালকাঠি জেলার সদর, কাঠালিয়া, নলছিটি ও রাজাপুর।

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ (চার) মাস জাটকা আহরণে বিরত থাকা জেলেদের সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফেনীর সোনাগাজী থানার সাবেক সেই ওসি মোয়াজ্জেমের আদি বাড়ি ঝিনাইদহের সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে

জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলালসহ ১দিনে ৫৪জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানবন্ধন

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাংচুর

তথ্য প্রতিমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও তৃতীয় লিঙ্গের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনঃ ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ

করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক

স*ন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে ডিসি-এসপিদের নির্দেশ দিলেন ইসি সানাউল্লাহ

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

পাবনা চাটমোহর জুয়েলার্স মালিক সমিতি’র বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

কেএমপির সদর থানা পুলিশের অভিযানে চো*রাই ইজিবাইকসহ ৪ চো*র আটক