crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিষিদ্ধ করা হয়েছে অতীত কার্যক্রম বিশ্লেষণ করে। অপছন্দ করার কারণে তাদের নিষিদ্ধ করা হয়নি।’

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে আরএমপি কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিজ আলম, রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. মো. আশফাক আহমেদ জামিল, শহীদ আবু সাঈদের ভাইসহ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা।

আইজিপি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি। পুলিশ স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। করোনার সময় পুলিশের মানবিক কার্যক্রম প্রশংসিত হয়েছিল। বর্তমানে আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা জনগণের আকাঙ্ক্ষার পুলিশ গঠন করতে চাই। ছাত্র জনতার ওপর হা’মলা করা হয়েছে, তাদের কে পশুর মতো মেরে ফেলা হয়েছে। সঙ্গে আমাদের কিছু সহকর্মী জড়িত ছিল। সেই সঙ্গে মূল ফ্যা’সিস্ট শক্তি, স্বৈ’রাচার শক্তি, সরকার অ’স্ত্রের লাইসেন্স নিয়েছে। দীর্ঘ ১৫ বছর
অ’স্ত্রের লাইসেন্স যারা পাওয়ার তারা পায়নি। যারা পেয়েছে বৈধ অ’স্ত্র পেলেও অবৈধভাবে ব্যবহার করেছে। অত্যন্ত দুঃখজনক সেই অ’স্ত্র ব্যবহার হয়েছে আমাদের নিরীহ জনগণের ওপর।’

তিনি বলেন, ‘যে সব অ’স্ত্র দেওয়া হয়েছিলো সেগুলোর তালিকা করে ইতোমধ্যে সরকারের জিম্মায় নেওয়া হয়েছে। অ’স্ত্রের নতুন করে বিধিমালা তৈরি হচ্ছে, যাতে করে সরকারের অ’স্ত্র অবৈধভাবে কেউ ব্যবহার করতে না পারে। এর আগে অবৈধ অ’স্ত্র ব্যবহার হলেও এবারে বৈধ অ’স্ত্র জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।’

আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহিদ আবু সাঈদসহ সব শহিদের পরিবার থেকে যে মামলা দায়ের হয়েছে, সেগুলো অত্যন্ত সুনিপুনভাবে পিবিআই তদন্ত করছে, যারা এর সাথে জড়িত তাদের কোন ছাড় নেই। আবু সাঈদের মামলাসহ রংপুরে ইত:মধ্যে দুই পুলিশ সদস্যসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে পুলিশের হেডকোয়ার্টাস তদারকি করছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ভাবে মামলাগুলো তদন্তের আওতায় আসবে, যাতে মামলাগুলো ভালোভাবে তদন্ত হয়। যাতে করে প্রকৃত অপরাধীরা সাজা পায় সেটি নিশ্চিত করছি।’

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিজ আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটাক’র পিকনিক ও মিলনমেলা

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর ইন্তেকাল

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভৈরবে মাইকিং করে মোবাইল চো’রকে ইচ্ছেমতো গা’লিগালাজ, ভিডিও ভাইরাল

ভৈরবে মাইকিং করে মোবাইল চো’রকে ইচ্ছেমতো গা’লিগালাজ, ভিডিও ভাইরাল

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

ডোমারে বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ডা. জাহিদ হোসেনকে জেলা ড্যাবের ফুলেল শুভেচ্ছা