crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর ও ভুলটিয়া এলাকার ঘুগুপোতার মাঠে মিলন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকালে এই হামলার ঘটনা ঘটে। আহত নেতা মিলন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

মিলনের স্ত্রী খাদিজা আক্তার স্মৃতি জানান, মঙ্গলবার দুপুরে ঘুগু পোতার মাঠে নিজের জমিতে পুকুর কাটার কাজ তদারকি করছিলেন তার স্বামী। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে জীবনা গ্রামের মৃত মনু বিশ্বাসের ছেলে মোমিন ও ডাবলু, মন্টু বিশ্বাসের ছেলে মাসুদ, রেজাউল মন্ডলের ছেলে কালু মন্ডল, মোমিন বিশ্বাসের ছেলে মানিক, মৃত শুকুর বিশ্বাসের ছেলে শওকত ও ডালু এবং মৃত তুফোন বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম রাম দা ও লাঠিসোটা নিয়ে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা মিলনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার ঢাকা মেডিকেলে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।

চিকিৎসাধীন মিলন বিশ্বাস অভিযোগ করেন, এলাকায় মাছ চাষ ও বিল ইজারা নিয়ে হামলাকারীরা আগে থেকেই আমার উপর ক্ষুব্ধ ছিল। সেই জের ধরে মঙ্গলবার তারা আমাকে হত্যার চেষ্টা চালায়। মিলনের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার হাত ও পা প্রাথমিকভাবে অকেজো হয়ে আছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। তিনি বলেন, মিলন আহত হওয়ার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। জীবনা গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ব্যবসায়ী গ্রেফতার

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

জামালপুরে অ*পহৃত  এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে কেএমপি

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

নাগরপুরে বিয়ের দাবিতে প্রেমিক পুলিশের বাড়িতে কলেজ ছাত্রী

শাহ আমানতে ২০টি স্বর্ণের বার উদ্ধার