crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রবঞ্জন বাবু উপজেলা প্রশাসনকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন কারীদের নিকট থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগ রয়েছে । বর্তমানে ধোপাডাঙ্গার বজরা হলদিয়া, কিশামত হলদিয়া মৌজায় দীর্ঘ ৪/৫ মাস থেকে, ৮ টি স্থানে ভূগর্ভের রাষ্ট্রীয় সম্পদ বালু উত্তোলন চলছে । প্রবঞ্জন বাবুকে বালু ব্যবসায়ীরা অর্থ দিতে দেরী হলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে সেই উত্তোলনকারী মেশিন জব্দ করে থাকেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে । এলাকাবাসীর অভিযোগ,অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সাধারণ মানুষের চলাচলের কাঁচা- পাকা ও আধা পাকা রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও প্ররঞ্জন বাবু বালু উত্তোলনকারীদের সহযোগিতা করেই চলছেন ।

অবৈধভাবে বালু উত্তোলন কাজ বন্ধের জন্য ধোপাডাঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রবঞ্জন বাবুর সঙ্গে কথা এক প্রশ্নেরে জবাবে হলে তিনি বলেন, মোবাইলে এতো কথা বলা যাবে না, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করতে হবে। উপজেলা প্রশাসন প্রবঞ্জন বাবুকে নির্দেশ দিলে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, তা না হলে কিছু করার নেই বলেও জানান তিনি ।

অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল রহমান জানান, এ বিষয়ে তিনি অবগত নন, ভূগর্ভের বালু উত্তোলন কারা আইন গত দণ্ডনীয় অপরাধ, উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা ।

স্থানীয় সচেতন মহল ধোপাডাঙ্গা ইউনিয়নের অবৈধ বালু ব্যবসায়ী, বকুল মিয়া, খুশী মিয়া, মোস্তা মিয়া, রবিউল ইসলাম, রাজু ভাটিয়া, সাজু মিয়া ও রাজু মিয়ার, বিরুদ্ধে দ্রুত ভূমি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানিয়েছেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবনের ইন্তেকাল

হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবনের ইন্তেকাল

ঘোড়াঘাটে কাজী শুভ রহমান চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

করোনা উপসর্গ নিয়ে মৃত ৪ বছরের বাচ্চার জানাযা ও দাফন সম্পন্ন

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

চকরিয়ায় বিনামূল্যে ওষুধ বিতরণ করলেন পৌরমেয়র আলমগীর চৌধুরী

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার