crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনা মহানগর পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২, ২০২০ ১:৩৭ পূর্বাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী মোঃ রবিউল ইসলাম ভুইয়া @ নবী(৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ১ আগস্ট,২০২০ খ্রি. কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০/০৭/২০২০ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.১০ ঘটিকার সময় আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া গ্রামস্থ ভিকটিম বাচ্চু শেখ(৩২), পিতা-মোঃ আমজাদ শেখ, সাং-তেলিগাতী মধ্যপাড়া, ০২নং ওয়ার্ড, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা এর আপন ফুফাতো ভাই (আসামী) মোঃ রবিউল ইসলাম ভুইয়া @ নবী (৩৭), পিতা-মৃতঃ উকিল উদ্দিন ভুইয়া, সাং-তেলিগাতী মধ্যপাড়া(কালি মন্দিরের পশ্চিম পাশে), থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা তার স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কের কারণে ভিকটিম বাচ্চু শেখ(৩২) কে তার নিজ বাড়ীতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের পিতা আমজাদ শেখ(৬৫), পিতা-মৃতঃ গনি শেখ, সাং-তেলিগাতী মধ্যপাড়া, ০২ নং ওয়ার্ড, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা বাদী হয়ে এজাহার দায়ের করলে আড়ংঘাটা থানার মামলা নং-১০, তারিখ-৩০/০৭/২০২০ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পিসি রুজু করে তদন্তভার এসআই(নিঃ) মোঃ আবু-আল-বাশার এর উপর অর্পণ করা হয়।

      পরবর্তীকালে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রবিউল ইসলাম ভুইয়া @ নবী(৩৭), পিতা-মৃতঃ উকিল উদ্দিন ভুইয়া, সাং-তেলিগাতী মধ্যপাড়া(কালি মন্দিরের পশ্চিম পাশে), থানা-আড়ংঘাটা, জেলা-খুলনাকে৩১/০৭/২০২০ খ্রি.তারিখ রাত্র ০০.৩০ ঘটিকায় বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বাজার থেকে গ্রেফতার করে আসামীর দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর হতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীকে গত ৩১/০৭/২০২০ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করলে আসামী তার অপরাধের কথা স্বীকার করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ, আদালত নং-০৪, খুলনা এঁর নিকট ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। 
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নীলফামারী ও ডিমলার দুই অপরাজিতা নারী পেলেন সম্মাননা

পাটগ্রামে জুয়েল হত্যা: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আতঙ্কে কমে গেছে রোগীর সংখ্যা

সরিষাবাড়ীতে ত্রাণের দাবিতে বিক্ষুব্ধ ক্ষুধার্ত মানুষদের রাস্তায় অবস্থান

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

বানেশ্বরে ছাত্রদের হাতে মোটরসাইকেল চো’র আটক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র পৃথক অভিযানে সন্ত্রাসী ও মা’দক কারবারিসহ গ্রে’ফতার-২