crimepatrol24
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় ১০০ কোরআন খতম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

 

পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুঠিয়ার ২৫টি মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন এবং তারা সম্মিলিতভাবে ১০০ বার কোরআন খতম করেন। পরে দেশনেত্রীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় নিষ্পাপ শিশু হাফেজদের দিয়ে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।”

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণও কামনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

পুলিশে নিয়োগ

পুলিশে নিয়োগ

অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুই দালালসহ আটক ৫

সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯

গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ

নাসিরনগরে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা মোশারফ

ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

দাউদকান্দিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ