crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

 

মো. আল আমিন, ‎কিশোরগঞ্জ থেকে।।
‎প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্যাটি ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়।

‎৭ নম্বর বিন্যাটি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ কার্যক্রমে ৭০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেওয়া হয়। এর আগে দুই ধাপে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রোববারের বিতরণ ছিল এ কার্যক্রমের শেষ ধাপ।

‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম উপস্থিত থেকে কৃষকদের মাঝে সহায়তা বিতরণ করেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খাহার, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে হাওরাঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনরায় কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

‎কৃষকরা জানান, নগদ অর্থ ও চাল পাওয়ায় তাদের ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি আগামী মৌসুমে নতুন করে কৃষিকাজ শুরু করতে এ সহায়তা সহায়ক হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে ইউপি সদস্যের ৫০ হাজার টাকা জ’রিমানা 

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮,৪৮৯

নীলফামারীর ডিমলায় ২১ আগস্ট স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল

হোমনায় দুঃস্থ ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফে এর চাল বিতরণ

ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

জামালপুরে বিধবা ভাতার কার্ড চাওয়ায় চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ

মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক