crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেরানীগঞ্জে আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সং’ঘর্ষে আহত-৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আ’হত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাঘৈর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই গ্রুপের ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মানিকের কর্মী-সমর্থকদের মাঝে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। আজ সকালে এলাকার মধ্যে বালি ভরাট ও নির্মাণসামগ্রী সরবরাহ করা এবং চাঁ’দার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেলে উভয়পক্ষ পুনরায় আ’গ্নেয়াস্ত্র ও দেশীয় অ’স্ত্র নিয়ে সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাভেল মোল্লা গ্রুপের বেশ কয়েকজন আ’হত হয়। এদের মধ্যে গুরুতর আহত ছাত্রদলকর্মী নীরব (২২), মিরাজ (২৬), মনির মোল্লা, আবির মোল্লা (২৫), সৈকত (৩০), ডিকে বাপ্পি (৩০), সিয়াম হোসেন (২৫), তানভীর হোসেনকে (২২) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এদের মধ্যে গু’রুতর আ’হত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জিপিএ ৫ পেয়েও রাজমিস্ত্রির কাজ করা তপন দাসের লেখাপড়া অনিশ্চিত

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

সুপারির গাছ ভেঙ্গে প্রাণ গেল কিশোরের

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১৪

সোনারগাঁওয়ে কবুতর চোরের কারাদণ্ড

ডোমার পৌরসভায় নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার