crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেন্দুয়ার বলাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প স্থানান্তর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল মৌজার খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প সরিয়ে নেওয়া হচ্ছে।
গত ১ জুলাই, ২০২২ তারিখে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বলাইশিমুল ইউনিয়নবাসী শতবর্ষী প্রাচীন বলাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।
১৪ আগস্ট, ২০২২ তারিখে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়েরকৃত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। উক্ত খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। রুলে খেলার মাঠের শ্রেণি পরিবর্তন কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঐতিহাসিক বলাইশিমুল মাঠটি মাঠ হিসেবে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিলো।
এছাড়া, গত ২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বলাইশিমুল ঈদগাহ মাঠে বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটি একটি মহাসমাবেশের আয়োজন করে। বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে ও আহ্বায়ক আবুল কালাম আল আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নিজেরা করির নির্বাহী প্রধান খুশী কবির, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, তেঁতুলতলা মাঠরক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে

মহেশপুরের কাটাখালীতে যাত্রীবাহী বাসের সাথে মিনি বাসের ধাক্কায় আহত ২০

শান্তিতে ঘুমাতে চাই’ স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আ*ত্মহত্যার চেষ্টা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের সংবাদ প্রকাশে খুন- জখমের হুমকি, প্রাণ রক্ষার্থে শৈলকুপা থানায় জিডি

আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না : শেখ হাসিনা

যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

জামালপুরে প্রকাশ্যে ত্রাণ লুট ইমেজ সংকটে পৌরসভা

শেরপুরে হ’ত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

মেলান্দহে জমি নিয়ে দুই ভাইয়ের ‘সংঘর্ষে’ ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাইয়ের ‘মৃত্যু’