crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুসিক উপনির্বাচনে বিজয়ী তাহসীন বাহার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা। তিনি ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন নির্বাচনের ফল ঘোষণা করেন।

তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন এবং ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

দশক সেরা বাংলাদেশি বোলার সাকিব আল হাসান

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা,অবৈধ ওষুধ জব্দ,

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রেীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা

পটুয়ায়াখালীর মির্জাগঞ্জে হোম কয়ারেন্টাইন মানছে না ঢাকা থেকে আগতরা

জগন্নাথপুরে আরেক তরুণ করোনায় আক্রান্ত

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

ধোনীর নেতৃত্বে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান