crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুরবানির পশুর লাম্পি স্কিন রোগে খামারীরা হতাশ, রোগ নিরাময়ে মাঠে রয়েছে ভেটেরিনারী টিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
কুরবানির পশুর লাম্পি স্কিন রোগে খামারীরা হতাশ, রোগ নিরাময়ে মাঠে রয়েছে ভেটেরিনারী টিম

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কুরবানির জন্য ৮৪৬২ টিরও বেশি পশু প্রস্তত রয়েছে। এর মধ্যে ৪৩৫২টি গরু ও ৪১১০টি ছাগল ও ভেড়া । যার ফলে উপজেলায় কুরবানির পশুর যে চাহিদা রয়েছে তা এই এলাকার খামারীদের পালিত পশু থেকে সংস্থান হবে বলে আশা করা যাচ্ছে এবং চাহিদার অতিরিক্ত গরু,ছাগল ও ভেড়া ঢাকা-সহ দেশের অন্যান্য এলাকায় বিক্রয়ের জন্য বিভিন্ন হাটে তুলবেন বলে জানিয়েছেন খামারীরা। কিন্তু এখন খামারীদের মধ্যে চাপা আশঙ্কা বিরাজ করছে। কারণ লাম্পি স্কিন নামে নতুন একধরনের ভাইরাস সারাদেশের ন্যায় গোটা উপজেলার অনেক পশুর দেহে ছড়িয়ে পড়েছে। এই রোগের নিরাময় সময় সাপেক্ষ হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন খামারীরা। এর ফলে খামারীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি ঈদের হাটের সময় সন্নিকটে হওয়ায় আতংকে সময় কাটছে খামারীদের। অন্যদিকে গো খাদ্যের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ খামারীগণ তাদের বিনিয়োগকৃত মূলধন ফেরত পাওয়া নিয়েও দুশ্চিন্তায় আছেন।

গৌরীপুরের কোরবানির পশু ও লাম্পিস্কিন রোগের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ নাজিমুল ইসলাম, গৌরীপুর, ময়মনসিংহের সাথে কথা বলে জানা যায়, আসন্ন ঈদুল আযহায় যে পরিমাণ কুরবানির পশুর প্রয়োজন তার চেয়েও বেশি সংখ্যক পশু প্রস্তুত রয়েছে। যা সংশ্লিষ্ট উপজেলা-সহ পার্শ্ববর্তী এলাকার চাহিদা মিটাতে সক্ষম হবে। উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি টিম লাম্পিস্কিন রোগ নিয়ন্ত্রের জন্য ব্যাপকহারে টিকা প্রদানসহ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে সকল খামারীরা যাতে সুস্থ সবল গরু ছাগল কুরবানির পশুর হাটে তুলতে পারেন সেইলক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ। তিনি আশা করেন, সকল খামারী তাদের পালিত পশুর উপযুক্ত মূল্য পাবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১

গৌরীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন শামীম ওসমান

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কুমারখালীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

মধুপুরে কলেজ ছাত্র এমদাদুল হকের হত্যার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ারায় বিএনপি-পুলিশ সং’ঘর্ষে ওসিসহ আহত-৫

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি