crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সিএনজি জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় র‌্যাব-১৪ এর একটি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বারোহাল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. শফিকুল ইসলাম।

র‌্যাব সূত্র জানায়, গাঁজাবাহী একটি সিএনজি অটোরিকশাকে চিহ্নিত করে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজিটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল গাঁজা বহনের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শহিদুলের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় মাদকের প্রবণতা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন ছিলেন। র‌্যাবের এ ধরনের কার্যকর অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে তাদের মন্তব্য।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দু*র্নীতি প্রতিরোধ দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

পাবনায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিম উদ্ধার

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

মাথা যন্ত্রণা থেকে মুক্তির উপায়

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১ মাস ২ দিন ধরে রাজপথে শিক্ষকরা, দৃষ্টি নেই সরকারের!

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী