crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ১ নম্বর এলাকায় র‍্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১টার দিকে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাদেকল্পা এলাকার আফাজ উদ্দিন (৩৪), পিতা মৃত জালাল উদ্দিন এবং খোকন মিয়া (৩৩), পিতা মৃত নিজাম উদ্দিন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—রাতের আঁধারে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চলছে। তথ্য অনুযায়ী, র‍্যাব সদস্যরা পূর্ব প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

র‍্যাবের এক কর্মকর্তা জানান, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি এবং সফল হয়েছি। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে র‍্যাব সবসময় প্রস্তুত।”

তিনি আরও বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে। তাই এ ধরনের অভিযান আরও কঠোরভাবে চালানো হবে।”

র‍্যাবের এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমারখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনির মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন সৈয়দপুরের চিনি মসজিদ

ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরে মেয়েকে পি-টি-য়ে হ-ত্যা-র অভিযোগে বাবা আটক

প্রতি বছরের ন্যায় এবারও শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

ডোমারে নিটল টাটা মটরস্ লিঃ গাড়ী প্রদর্শনী ও ইফতার মাহফিল

দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের মৃত্যু

ডোমারে ছায়া ইউনিয়ন পরিষদ’র অধিবেশন অনুষ্ঠিত