crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে শহরের আল-ফারুক মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নায়েবে আমীর মোঃ নূর উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন।

শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

তিনি বলেন, “এদেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে। জামায়াত কর্মীদের কুরআনের রঙে রঙিন হয়ে খাঁটি ও পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য ‘রুকনিয়াত’ অর্জনের মাধ্যমে নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আজিজুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ এবং সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম।

শিক্ষাবৈঠকে দলের বিভিন্ন স্তরের অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য শুনে অনুপ্রাণিত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে ১১ লিটার মদসহ শেরপুরে গ্রেপ্তার -২

পঞ্চগড়ে শিল্পী পরিবারের মাঝে ঈদ উপহার

রাজধানীর রূপনগর থেকে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়দানকারী প্রতারক আতিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

টাঙ্গাইলের মধুপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : ইঞ্জি.আবদুস সবুর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

দেবীগঞ্জে অবৈধ বালি পয়েন্টে চলছে ড্রেজার মেশিনে বালি উত্তোলন

ডোমারে বয়স্ক ও প্রতিবন্ধী কার্যক্রমের উম্মুক্তভাবে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ। দিলীপ কুমার দাস