crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জ সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকের খুঁটির জোর কোথায়?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

স্কুলের ছাত্রীদের ‘শ্লীলতাহানির’ ঘটনায় দুইবার সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার অশ্রাব্য ভাষায় ‘গালিগালাজ’ করার দায়ে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত হয়েছেন হাফিজুর রহমান নামে এক শিক্ষক। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের কক্ষে ৪/৫ জন শিক্ষকের সামনে শিক্ষক হাফিজুর রহমান অনুচ্চারণযোগ্য ‘কুরুচিপূর্ণ’ ভাষা প্রয়োগ করেন। তার এই আচরণ প্রতিষ্ঠান বিরোধী ও চাকুরি বিধি লঙ্ঘনের শামিল। ফলে গত ২৪ সেপ্টেম্বর কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে হাফিজুর রহমানকে দুই বার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে তৃতীয়বারের মতো তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন  শিক্ষক হাফিজুর রহমানকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। তবে বিদ্যালয়ের পাঠদান, অতিরিক্ত পাঠদানসহ কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান জানান, সাময়িক বরখাস্তের ব্যাপারে তিনি এখনো কোন চিঠি পাননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার জানান, স্কুলটির সভাপতি স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার। ঢাকা থেকে তিনি আসলে সাময়িক বরখাস্তের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শিক্ষক হাফিজুর রহমান স্কুলের ছাত্রীদের ‘শ্লীলতাহানির’ অভিযোগে দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। সে সময় তিনি তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে রক্ষা পান। এছাড়াও তুচ্ছ বিষয়ে বিদ্যালয়ের ১৬ ছাত্রীকে ‘মারপিট’ করে আলোচনায় আসেন শিক্ষক হাফিজুর রহমান। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে কিশোরী অন্ত:সত্ত্বা, ধ’র্ষক গ্রেফতার

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা  রক্ষার্থে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে মানববন্ধন

কেএমপি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাস্তায় মানুষ ও যানবাহন চোখে পড়ার মতো

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ সব আদালত বর্জনের সিদ্ধান্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা