crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে গরু ব্যবসায়ীর মুখে রুমাল ঢুকানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে বাবরা মাঠের একটি বাগানের আমগাছে হোসেন আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ ঝুলে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে রুমাল ও পা বাঁধা ছিল। বুধবার বিকেলে সদর উপজেলার গান্না বাজারে পাওনা ৬০হাজার টাকা আনতে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাবার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়। তিনি বলেন, পেশায় গরু ব্যবসায়ী গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম,ছাতা, ও পায়ের জুতা পড়ে রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বরখাস্ত হলেন ঝিনাইদহের সাবেক ওসি মিজানুর রহমান

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগে প্রধান শিক্ষককে বদলী

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার-২

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

আরিচায় পুলিশের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

পঞ্চগড়ে বিএনপির কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিদেশ ফেরত ১৮৮ জন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক গু’ম দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক গু’ম দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত