crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২০ ১:৫২ অপরাহ্ণ
করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

 

মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সোমবার আজ আমাদেরকে উনাদের করোনা ভাইরাসে আক্রান্তের কথা নিশ্চিত করেন।অসুস্থ বোধ করায় রোববার সকালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মেয়র ও তার স্ত্রী। রাতে ফলাফলে দু’জনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
জনসংযোগ কর্মকর্তা বলেন, “মেয়র বাসায় আছেন। তার সামান্য উপসর্গ আছে। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
এদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন ।
উল্লেখ্য, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে তিনি পুননির্বাচিত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

জামালপুরে এফ এম আইডিয়াল কলেজের স্কুল শাখা উদ্বোধন

জামালপুরে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ মধুহাটী ইউপির শ্যামনগর গ্রামে আসামীদের হুমকিতে গ্রাম ছাড়া মামলার বাদী !

৩৫ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে হ*ত্যা মামলার আসামিদের বাড়িতে ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগ

নির্বাচনের নামে নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন