crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় সারা দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২০ ৯:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট ৭ হাজার ২০ জন মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৬২ (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও নারী ১ হাজার ৬৫৮ জন (২৩ দশমিক শূন্য ৬২ শতাংশ)।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

শাহজাদপুরে সহকারী জজের বাসায় চু’রি, ২ চো’র গ্রে’ফতার

শাহজাদপুরে সহকারী জজের বাসায় চু’রি, ২ চো’র গ্রে’ফতার

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

হোমনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করল ইউনেস্কো

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

বিশ্বের কোনো দেশের সরকার সাংবাদিকদের প্রশিক্ষণ দেয় না : মহাপরিচালক পিআইবি

সিএমপি’র অভিযানে ২৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ১৪৭ জন, মৃত্যু ৫ , সুস্থ ২৪