crimepatrol24
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কটিয়াদীতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দ*খল চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৬, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দলিল মূলে ভোগকৃত বসতভিটা জো*রপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।

অভিযোগকারী পরিবারটি দাবি করেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা, হু*মকি ও ভ*য়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, মানিকখালি ইউনিয়নের পাচপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া, পিতা মৃত আব্দুল হাসেম ভূইয়ার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ১ একর ৪১ শতাংশ জমি ১৯৬৭ সাল থেকে দলিল অনুযায়ী ভোগদখল করে আসছেন। অথচ ওই জমি দখলের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভজন রায় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদশা মিয়ার ছোট মেয়ে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ভজন রায় ও তার লোকজন প্রতিনিয়ত তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও তিনি জানান।’

অভিযোগকারী বাদশা মিয়া বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।’

তিনি আরও অভিযোগ করেন, ‘২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। সম্প্রতি মুঠোফোনের মাধ্যমেও হুমকি দিয়ে আসছে।’

এছাড়াও বাদশা মিয়া অভিযোগ করে বলেন, ‘অন্য একটি দাগে নিজের ২৪ শতাংশ জমি ভজন রায়ের কাছে বিক্রি করার পর স*ন্ত্রাসী বাহিনী নিয়ে আরও ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত ভজন রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সংশ্লিষ্ট জমিটি তার দাদার সম্পত্তি এবং তিনি ওয়ারিশ সূত্রে তা পেয়েছেন। তার কাছে আরএসসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র রয়েছে।’

ভুক্তভোগী পরিবারের অপর সদস্য জামাল ভূইয়া অভিযোগ করে বলেন, ‘ভজন রায় ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হেনস্তা করে আসছেন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও হস্তক্ষেপের দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে দলিলমূলে ভোগকৃত বসতভিটা দখলের কোনো অপচেষ্টা না ঘটে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চ’ক্রান্ত শেষ হয়নি, বিদেশি ষ’ড়যন্ত্র এখনো চলছে: প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

সাহিত্যে উজ্জ্বল তারকা তুলতুল

ময়মনসিংহে অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সাথে (ওসি) শাহ কামালের মতবিনিময়

নেত্রকোনায় নকল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেফতার ১

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০৪২

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত দেবের বিরুদ্ধে নতুন করে আবারো শুরু হল তদন্ত

কালীগঞ্জে পিতৃ পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী ও তার কন্যা সন্তানের দায়িত্ব নিতে ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিনাইদহে জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পক্ষ পালন

জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করার দায়ে বিক্রেতার ১৫ দিনের কারাদণ্ড