crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কক্সবাজার সমুদ্র সৈকতে বিনামূল্যে কিটকট চেয়ার ব্যবহারের সুপারিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০১৯ ২:৫০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
কক্সবাজার শুধু বাংলাদেশেরই নয়। কক্সবাজার পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত । আর এই অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের বসার জন্য স্থাপিত হয়েছে কিটকট চেয়ার । আর এই চেয়ারগুলো বিনামূল্যে ব্যবহারের জন্য সুপারিশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলোতে (এসটিপি) কৌশলগত পরিবহণ পরিকল্পনার আওতায় আনার জন্য সুপারিশও করেছেন এই কমিটি।
২৪ নভেম্বর, রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এইসব সুপারিশ করা হয়।
কমিটির সভায় সভাপতি  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ বৈঠকে কমিটির সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম  উপস্থিত ছিলেন। 
বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকট চেয়ারগুলোর অর্ধেক বিনামূল্যে ব্যবহার করতে দেয়ার জন্য ২০১৬ সালে নির্দেশনা দেন হাইকোর্ট। বিনামূল্যের চেয়ার নিয়ে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছিল। সম্প্রতি সমুদ্র সৈকত থেকে এসব চেয়ার একেবারে উধাও হয়ে গেছে। এমনকি সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়েছে। এ জন্য সরকারি ব্যবস্থাপনায় সেখানে পর্টকদের বিনামূল্যে বসার সুপারিশ করেছেন কমিটি। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও চট্টগ্রামের ডিসি হিল পার্কের সংস্কারের জন্যও সুপারিশ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে গলাটিপে হত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে পল্লীশ্রী আয়োজিত আদর্শ গ্রামের সদস্যদের নিয়ে বার্ষিক মিলন মেলা

জামালপুরে মাথায় কাঁঠাল পড়ে এক জনের মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় আধুনিক পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিদেশ গিয়ে কোনো নারী বিপদে পড়বেন না : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

দৌলতপুরে বিজিবির অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী আটক : ১৮৯ বোতল ফেনসিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার