crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষকসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না যারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

ইসি সচিব আরও বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।

আখতার আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনায় কিছু সংশোধনীর প্রস্তাব এসেছে। এর মধ্যে আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত সংশোধনীগুলো শিগগিরই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তগুলো কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত হবে। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরই এসব বিধান কার্যকর হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ইসলামিক ফাউন্ডেশন থেকে সামীম আফজালের বিদায়

ব্রাহ্মণবাড়িয়ায় বি’ষপানে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃ’ত্যু

অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন, তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে

ঝিনাইদহ শহরের দুই মার্কেটে পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

ডোমারে ইউনিসেফের কর্মকর্তাদের সাথে কিশোর- কিশোরী ক্লাবের সদস্যদের মতবিনিময়

জামালপুরের ইসলামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

করোনা ভাইরাস: জলঢাকায় জরুরি বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ