crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) মরহুম সাঈদ তারিকুল হাসান, বিপিএম এর জানাযা আজ শুক্রবার সকাল এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ, মরহুমের সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচসহ অন্যান্য বি‌সিএস পু‌লিশ ব্যা‌চের প্র‌তি‌নি‌ধিত্বকারী কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এবং ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।পরে মরহুমের মরদেহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুর নেওয়া হয়েছে। সেখানে আরও তিনটি জানাযা শেষে আজ শুক্রবার বাদ আসর মরহুমকে দিনাজপুর সদর থানাধীন মুদিপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান, বিপিএম গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

পাবনা শহর উপজেলার ৫৫টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এমপি প্রিন্স

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ‘চাঁদাবাজি’

ডোমারে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন

জামালপুরে মেয়র ছানুসহ ৬২ আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা

সারা দেশে ডেঙ্গুজ্বরে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

ডোমারে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে আরসিসি রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন

বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তি করায় পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ