crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ০১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০ টা করেছে।

আজ বুধবার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলার রাখার অনুমতির চান। তাদের অনুরোধ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।

উল্লেখ্য, ১০ জুলাই এর পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

দিনাজপুরে অটো রাইস মিল মালিক ও অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

ধোনির বিদ্যুৎগতির কিপিংয়ের রহস্য কী?

রংপুরে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গ্রেফতার হলেন ডা. দীপু মনি

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

ক্রিকেট মহারথীর বিদায়!