crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে মা’রধর করলেন উচ্চমান সহকারী!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৭, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেনকে মা’রধরের অভিযোগ উঠেছে একই অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে। দাপ্তরিক কাজের টাইপে ভুল করা নিয়ে রোববার (১৬ জুলাই) অফিস বন্ধের শেষ মুহূর্তে ত’র্কাতর্কির এক পর্যায়ে মা’রধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘ডিজি বরাবরে একটি চিঠি টাইপ করার জন্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। চিঠিটা টাইপে বার বার ভুল করলে সেটি সংশোধন করতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কি’ল -ঘু’ষি মেরে র’ক্তাক্ত জ’খম করেছেন। যখন আমাকে মা’রধর করছিলেন তখন অফিসের কেউ ঠেকাতেও আসেনি। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানাই। তিনি চিকিৎসার জন্য হারদী হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের অনেকে অভিযোগ করেন, ‘উচ্চমান সহকারী মনিরুজ্জামানের ভাই একটি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। এ কারণে তিনি বহু বছর ধরে একই অফিসে কর্মরত রয়েছেন। সব অফিসারকেই তিনি তু’চ্ছ -তাচ্ছিল্য করেন। অফিসে তার দাপটে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।’

অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামান জানান,’ত’র্কাতর্কি হয়েছে। বিষয়টি আপস- মীমাংসার চেষ্টা চলছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ‘উপজেলা সমাজ সেবা অফিসারকে লাঞ্চিতের বিষয়টি শুনেছি। তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। উচ্চমান সহকারীর বিরুদ্ধে ওই দপ্তর বিভাগীয় ব্যবস্থা নেবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠষ্ঠিত

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠষ্ঠিত

নেত্রকোনার এসপিকে সাহসী ভূমিকার জন্য প্রশংসাপত্র প্রদান করল বাংলালিংক

কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ ছিনতাইকালে হাতেনাতে আটক-২

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার চারা গাছ বিতরণ

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

সাংবাদিক কমল সরকারের পিতা আর নেই

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ৬২৬১ পরিবারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ