crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আজ বাউল সাধক দুর্বিন শাহ এর জন্মদিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০১৯ ৭:৪০ পূর্বাহ্ণ


অনলাইন ডেস্ক : ১৯২০ সালের আজকের দিনে (১৩২৭ বঙ্গাব্দের ১৫ কার্তিক) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন মরমী গীতিকবি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাউলসাধক দুর্বিন শাহ। তার পিতা সফাত আলি শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পিরানী। ফলে সঙ্গীতচর্চার একটা পারিবারিক ঐতিহ্যেই তিনি বেড়ে উঠেছেন।

তার অধিকাংশ গানে সুফি ও মরমিবাদ স্পষ্টভাবে ফুটে উঠলেও এসবের বাইরেও তিনি ভিন্ন মেজাজের অসংখ্য গান লিখেছেন। শ্রেণি বিভাজন করলে এসব গানগুলোকে বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসংগীত, মালজোড়া, জারি, সারি, ভাটিয়ালি, গোষ্ঠ, মিলন, রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলী, হামদ-নাত, মারফতি, পির-মুর্শিদ স্মরণ আল্লা-স্মরণ, নবী স্মরণ, ওলি স্মরণ, ভক্তিগীতি, মনঃশিক্ষা, সুফিতত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, পারঘাটাতত্ত্ব, দেশের গানসহ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এছাড়াও বিবিধ শিরোনামে তার রচিত আরো বিভিন্ন পদাবলীকে চিহ্নিত করা যেতে পারে। তিনি ১৯৬৭ সালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ইংল্যান্ড গিয়েছিলেন অন্যতম সফর সঙ্গী ছিলেন বাউলসাধক শাহ আবদুল করিম। সেখানে তার গানের কথা ও সুরে বিমোহিত হয়ে সঙ্গীত প্রেমীরা তাকে ‘জ্ঞানের সাগর’ উপাধিতে ভূষিত করেন।

জ্ঞানের সাগর মহান এই কবির জন্মদিনে জেলা প্রশাসন, সুনামগঞ্জ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার কর্মগুলো সংরক্ষণ ও দর্শন ছড়িয়ে দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কামরুলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ভর্তি বাণিজ্যের অভিযোগ

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

Quisque nec

ঝিনাইদহে কৃষকের ১০ কাঠা জমির পান গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা!

শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনাটি দু:খজনক : তথ্যমন্ত্রী

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করলেন সপ্রাবি শিক্ষক

নির্বাচনী সংস্কারে তিন দফা প্রস্তাবে বাংলাদেশ কংগ্রেস’র মানববন্ধন

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করলেন ইউএনও

একটানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা