crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এ নিয়ে এক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।’

এদিকে রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহিদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করেছেন তারা। এসময় পুলিশি বাধার মুখে পড়েন তারা।পরে তারা সেখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে পুনরায় শহিদ মিনারে ফিরে যান।

বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

এর আগে এদিন সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ বিভাগ।

উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে বলা হয়, ৬ শর্ত পালন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়া হবে। আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে এবি ব‍্যাংকের এজেণ্ট ব‍্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষ’য়-ক্ষতি

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষ’য়-ক্ষতি

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে অ’গ্নিকাণ্ডে ৩টি ঘর ভ’স্মীভূত

ঝিনাইদহের ২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ১৬৯ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন নেই !

হোমনায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা, ১৬ জনের জেল-জরিমানা

কেএমপি’র গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে স’ন্ত্রাসী মামুনসহ আটক-৩

মধুপুরে চার জনকে গলা কেটে হত্যার মূল হোতা গ্রেফতার