crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৫ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় ইনস্টিটিউট মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা।

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সঞ্চালনায় সমাবেশে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলা সভাপতি রাসেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ শহর ও সদর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের যমুনা নদীতে আবারও ধরা পড়ল এক মন ওজনের বাঘা আইড় মাছ

ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

হোমনায় দুলাল চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড

হোমনায় বিনা কারণে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

হাছানিয়া স.প্রা.বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেণ্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

দিঘলিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ’র ইন্তেকাল

দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধে