crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা- মেঘনা থেকে স’ন্ত্রাস, চাঁ’দাবাজ ও দুর্নীতি দূর করবো: অধ্যক্ষ আ. মজিদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

মোঃ আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি: ট্রাক প্রতীকের স্বতন্ত্রী প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ বলেছেন,’আমি নির্বাচিত হলে হোমনা- মেঘনা থেকে স’ন্ত্রাস, চাঁ’দাবাজ ও দুর্নীতি দূর করবো। নির্বাচনে পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভ’য়ের কোনো কারণ নেই। জনবিপ্লব হতে যাচ্ছে। জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সবাই ট্রাক প্রতীকে ভোট দিয়ে তার প্রমাণ দিবে।’

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ তার নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আবদুল মজিদ আরও বলেন, ‘সরকার সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট প্রয়োগের সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমাদেরকে কি আওয়মী লীগ থেকে বহিষ্কার করেছে? করে নাই। আমরা আওয়ামী লীগেরই আছি। প্রধানমন্ত্রী আমাদের নিরপেক্ষভাবে জয়ী হয়ে আসার সুযোগ করে দিয়েছেন। আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই আমি নির্বাচন করছি।’

অন্য প্রার্থীর সঙ্গে যারা এখনও রয়ে গেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনও সময় আছে এসে পড়েন; নইলে সময় চলে গেলে এসেও আর লাভ হবে না।’

মনিরুজ্জামান টিপু ও জসীম উদ্দিন লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম খন্দকার, সাবেক যুগ্ম-সচিব অ্যাড. আলী আহমেদ, খন্দকার মাহবুব, অ্যাড. মো. সেলিম সরকার, ব্যারিস্টার জাকির হোসেন, রুমিন ফারহানা হ্যাপী, মো. হাবিবুর রহমান, মানিক মিয়া ইমন, জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌরাঙ্গ বেদনাথ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে  মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

হোমনা পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

হোমনায় কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগে ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম হোমনার মোহনা

হরিনাকুন্ডুতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৯

চিলাহাটি রেলস্টেশন পরিদর্শনে হাই কমিশনার