crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২তম জন্মদিন ও লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ হোমনা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার রাত ৯ টার দিকে প্রতিভা নাট্যগোষ্ঠীর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ হোমনা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক লায়ন কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক লায়ন ইকবাল হোসেন সজিব, লায়ন এটিএম মুঞ্জুরুল ইসলাম শামীম, সাংবাদিক মো.আইয়ুব আলী , লিও ক্লাব অব ঢাকা কিংসের স্টারের চার্টার প্রেসিডেন্ট মো. রাসেল আহাম্মদ প্রমুখ।
জানা গেছে, শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯-র গণঅভ্যুত্থান ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শেখ কামাল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন এবং জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন।
তিনি ‘ছায়ানট’-এর ছাত্র ছিলেন। তিনি ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী, ঢাকা থিয়েটার, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্ত ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা: দেশে একদিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৩৪৭১

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

নীলফামারীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

নীলফামারীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক ৩ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামিন পেলেন কুমিল্লার সেই বিচারক

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

মেলান্দহে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫

পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে : আইজিপি

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

পুলিশের চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তার বদলি