crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় বসন্তবরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে বসন্তবরণ ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ম্যানেজিং কমটিরি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।

প্রভাষক সুলতানা রিজিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, ওসি মো. সাইফুল ইসলাম, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, পিআইও নাহীদ আহমেদ জাকির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. শওকাতুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকব, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ ছাড়া কয়েকশ’ দর্শনার্থী উৎসব উপভোগ করেন। এতে কলেজের ছাত্রীরা পিঠা পুলির বিভিন্ন স্টল স্থাপন করেন। উৎসবে জামাই পিঠা, পুলি, ভাঁপা, কুলি, পাটিসাপটা, পাক্কন, দুধচিতই, চিতই, সেমাই, রিং, সুজি পিঠাসহ নানান বাহারি নামের প্রায় ২০ পদের পিঠা প্রদর্শন এবং বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়। এ উপলক্ষে উৎসব স্থলে কলেজের ছাত্রী এবং স্থানীয় সংস্কৃতিকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল উদ্ধার,চোর আটক

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগজুড়ে চলছে গণটিকাদান কর্মসূচি

চা শিল্পের বিকাশ ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে `আলোর মিছিল’এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রংপুর সিটি নির্বাচনে অংশগ্রহণ করছেনা বিএনপি

রংপুর সিটি নির্বাচনে অংশগ্রহণ করছেনা বিএনপি

নীলফামারীতে ওয়ান টাচ আইটি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পশ্চিম শ্রীমদ্দি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত