crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৭, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কোভিড-১৯, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়েসী এক নারীর মৃত্যু হয়েছে। হোম আইসোলেশনে থেকে প্রচণ্ড  শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে না পেরে অজ্ঞান অবস্থায় আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী সুফিয়া বেগম উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামের হাজী আবু জাহেরের স্ত্রী। এ নিয়ে হোমনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ জানান, দশ/বারো দিন আগে থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। আজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই মৃত সুফিয়া বেগমের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছিল। গত চব্বিশ ঘণ্টায় হোমনায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৪ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পাটকল আন্দোলনের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ঢাকায় মামলা

বড়দিন উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন

শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রসেস মিলস মালিকের ৮ লক্ষ টাকা জরিমানা

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

জামালপুর জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী