crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সরকারি নির্দেশনা না মানায় ফের শপিংমল বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ১২ মে মঙ্গলবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত আবারও উপজেলার শপিংমলগুলো ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এ আদেশ জারি করেন। শুধু কাঁচাবাজার, ওষুধ ,মুদি, শিশু খাদ্য, জরুরি সেবা, কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, গত ১০ মে থেকে সরকারি নির্দেশনা মোতাবেক শর্ত সাপেক্ষে উপজেলার শপিংমলগুলো সীমিত পরিসরে দোকান- পাট খুলে দেওয়া হয়। কিন্তু শপিংমল খোলার প্রথম দিনেই বাজারে পরিদর্শনে গিয়ে দেখি ক্রেতা- বিক্রেতারা কেহই সরকারি নির্দেশনা মানছে না। পরে ওই দিন বাজারে ঘুরে ঘুরে ক্রেতা- বিক্রেতাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার তাগিদ দেয়া হয়। কিন্তু আজ সোমবার আবার বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায় ক্রেতা- বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে তাদের ইচ্ছেমতো কেনাবেচা করছে। তাই উপজেলাবাসীকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে আগামী ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত শপিংমল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

এদিকে করোনার ঝুকিঁ এড়াতে জনগণের স্বার্থে দোকান বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলার সাধারণ মানুষসহ সুশীল সমাজ । এ সিদ্ধান্ত নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ।

হোমনা বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল বলেন, করোনা ঝুঁকি এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

হোমনা পৌরভার মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে যেভাবে ক্রয়- বিক্রয় করছে তাতে শপিংমল বন্ধ না করে কোনো উপায় নেই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটা আন্দোলন: স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

রংপুরে দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে (৫৬ বিজিবির) সতর্ক প্রহরা

ত্রিশালের হ’ত্যা মামলায় ৩ জনের যা’বজ্জীবন

ত্রিশালের হ’ত্যা মামলায় ৩ জনের যা’বজ্জীবন

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এক ইউনিয়ন লকডাউন

জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এক ইউনিয়ন লকডাউন

সরিষাবাড়ীতে সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংর্ঘষে-৫ নারী আহত

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে

হোমনায় স্ত্রীকে হত্যার অভিযোগ, দু’সন্তানকে নিয়ে স্বামী পলাতক

দিনাজপুরে ট্রাকের ধা*ক্কায় জামায়াত নেতা আনিসুর রহমান নিহত