crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পে ঢেউটিন ও ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করলেন ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০১৯ ৪:১২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >> 
কুমিল্লার হোমনায় মাথাভাঙ্গা ইউনিয়নের টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পের টয়লেট মেরামতের জন্য বরাদ্দ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রান শাখা থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী আশ্রয়ন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ৫ বাণ্ডিল ঢেউটিন ও ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রমজান আলী।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী হোমনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও অসহায় মুক্তিযোদ্ধা, গরীব-দু:খী মানুষ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসে এবং বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাছরাঙা টিভির পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম আর নেই

জগন্নাথপুরে নমুনা সংগ্রহকারী নিজেই করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে ২৫টি সাইকেলসহ চোর চক্রের প্রধান আনোয়ারুল গ্রেফতার

পঞ্চগড়ে রেলপথ মন্ত্রীর ত্রাণ ও পিপিই বিতরণ

নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডোমারে বর্ডারগার্ড পরিচয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে ৫জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ থানা পুলিশের সফল অভিযানে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের কমিটি পুনর্গঠন

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ