crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ হোমনা পৌরসভা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইঁয়া ,থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগর সভাপতি আনোয়ার হোসেন বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ঘাগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও দর্শকবৃন্দ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঘাগুটিয়া ইউনিয়ন একাদশের মো. ইব্রাহীম ও সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন পৌরসভা একাদশের মো. সাইদুর রহমান। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, রেফারিদের এবং ধারা ভাষ্যকারের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্ণামেন্টে ৯টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১০ টি দল অংশ গ্রহণ করে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহিউদ্দিনকে আহ্বায়ক করে হোমনা উপজেলা বিএনপির কমিটি গঠন

হার্ট সুস্থ রাখতে করনীয়

ঝিনাইদহে একাধিক মাদক মামলার আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গাঁজাসহ গ্রেফতার

জগন্নাথপুরে সংবাদকর্মী পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটকদের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

নীতিহীন ও হলুদ সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না: প্রধানমন্ত্রী

রংপুরে গাঁজাসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস