crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলো কেএমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত্র অনুমান ১২ টা ৪০ মিনিটে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুমন হাওলাদার সাত বছরের একটি হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ এবং শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য নিয়ে তার পরিবারের খোঁজ করতে থাকেন। শিশুটির পরিবারের খোঁজে কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে নগরীর ময়ূরী ব্রিজ এলাকা, সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এবং কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জনৈক মহির ভিকটিম সাপোর্ট সেন্টারকে শিশুটির পিতা-মাতার খোঁজ দেন। পরবর্তীতে যোগাযোগ করে জানা যায় শিশু শাওনের পিতার নাম-মৃত: মালেক (সৎ বাবা নাসির উদ্দিন টিপু), মাতা-শারমিন, স্থায়ী ঠিকানা:গ্রাম-৫ নম্বর ওয়ার্ড পলাশপুর, থানা কাউনিয়া, জেলা-বরিশাল; এপি সাং-মুজগুন্নি শেখপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনা। শিশুটির বর্তমান পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক জিডি মূলে ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত্র ১০ টায় তাকে তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া শিশু ফিরে পাওয়ায় শাওনের পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় লোকজন সাধুবাদ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সায়মা ওয়াজেদের উদ্যোগেই প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে আসছেঃ তথ্যমন্ত্রী

Smith Handed His Place in History

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

Invention of Advance Technology

ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, ৮ বেডে ভর্তি ১১৫ শিশু!

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রীর নারীদের আত্মকর্মসংস্থানে অবদান

জামালপুরের মেলান্দহে বিকাশের টাকা ছিনতাইয়ের নাটক, আটক-৩

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার