crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাওর ভ্রমণ হবে নিরাপদ, বালিখোলা ঘাটে এসপির বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। রবিবার (১৭ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান নিজে বালিখোলা ঘাট পরিদর্শন করে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে দিকনির্দেশনা দেন।

জানা যায়, হাওরের পর্যটন মৌসুমজুড়ে এবং বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকবে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক বালিখোলা ঘাটে আসায় তাদের নিরাপদ যাতায়াত ও ভ্রমণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনার আওতায় বালিখোলা ঘাট ও হাওরের বিভিন্ন নৌপথে জেলা পুলিশের বিশেষ টহল টিম দায়িত্ব পালন করবে। ই*ভটিজিং, ছিন*তাই ও যেকোনো ধরনের হ*য়রানি রোধে গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এছাড়া নৌ-ভ্রমণের সময় প্রতিটি নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ করা হয়েছে এবং মাঝিদের জন্য বিশেষ গাইডলাইন প্রণয়ন করা হয়েছে, যাতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় স্থায়ী পুলিশ হেল্প ডেস্ক ও কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন থাকবে। পাশাপাশি নৌকার ভাড়া, পার্কিং ফি ও খাবারের দোকানে অতিরিক্ত টাকা আদায় বন্ধে নির্ধারিত রেট চার্ট টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বালিখোলা ঘাট সংলগ্ন এলাকায় পর্যটকদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট নিরাপদ জোন নির্ধারণের পরিকল্পনাও করা হয়েছে। নারী ও শিশু পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। সবাই যেন নিরাপদে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে খুনি মুশতাকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল কুমিল্লাবাসী

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার, বন্দুক ও ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার

রংপুরের বাজারে লাগামহীন পেঁয়াজের দাম

হোমনায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে সহকারী পুলিশ সুপার এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হোমনায় সাংবাদিকদেরও খোঁজ-খবর নিলেন এএসপি মো. ফজলুল করিম

সময় টিভিতে লাইভে আসছেন এমপি টিটু

দেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছে : এমপি নাজিম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার