crimepatrol24
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মারা গেছে— এমন গুজবকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত সিটি করপোরেশনের ময়লাবোঝাই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

আজ সোমবার সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঢাকার সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা। ছবি : এনটিভি

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো অ্যাপারেলসের এক নারী শ্রমিক তুরাগ এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এ সময় মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা ময়লাবোঝাই একটি গাড়ি যানজটে পড়লে শ্রমিকদের সঙ্গে ময়লাবোঝাই গাড়িচালকের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ওই ময়লাবোঝাই গাড়ির চালক ওই পোশাক কারখানার তিন শ্রমিককে পিটুনি দেন। কারখানার শ্রমিকরা একজোট হয়ে ওই গাড়িচালককে পিটুনি দেন। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ময়লাবোঝাই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শ্রমিকরা আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। মহাসড়কে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। চরম দুর্ভোগে পড়েন বাসযাত্রীরা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে স্থানীয়রা আহত গাড়িচালক ও শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। আজকের জন্য ওই পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ছাই কারখানায় ভয়াবহ আগুন!

খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হতে হবেঃ প্রধানমন্ত্রী

জামালপুরে গৃহবধূকে ধ*র্ষণের উদ্দেশে অ*পহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৬৫

ঝিনাইদহে হত্যা মামলাকে পুঁজি করে চলছে চাঁদাবাজি ও লুটপাট, বাড়ি ছাড়া অসহায় ১৫ টি পরিবার

দেশে করোনায় ২৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬,২৩০

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

কিশোরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা- ভা*ঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু*টের অভিযোগ