crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্মৃতি হারানো যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

 

মো: মেহেদী হাসান,পুঠিয়া(রাজশাহী):
স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা পুলিশ। উদ্ধারকৃত স্মৃতি হারানো যুবক মো: রাহুল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুর থানার কচুকুঁড়ি গ্রামের মো: আনোয়ারের ছেলে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত সোয়া ১০ টায় বেলপুকুর থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা দেখতে পায় বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড়ে ফাঁকা মাঠে এক ব্যক্তি সাইকেল রেখে বসে আছে। এত রাতে এ অবস্থায় বসে থাকতে দেখে থানা পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছু বলে না। তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ সেই যুবকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তার মানসিক সমস্যা রয়েছে এবং সে দীর্ঘ সময় না খেয়ে আছে। তখন তিনি যুবককে রাতের খাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে তার সঙ্গে কথা বললে সে তার এক ভাইয়ের মোবাইল নম্বর দেন এবং জানতে পারেন তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানায়। তারপর অফিসার ইনচার্জ তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ (২৩ ফেব্রুয়ারি দিবাগত) রাত ১:৫০ টায় ওই যুবকের বাবা বেলপুকুর থানায় আসলে রাহুলকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়। রাহুলকে ফিরে পেয়ে তার বাবা ও পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। পুলিশের পেশাদারত্বের জন্য বেলপুকুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাহুলের বাবা জানান, ‘মাঝে মাঝেই রাহুলের স্মৃতি হারিয়ে যায়। তখন সে কোথায় যায়, কোথায় অবস্থান করছে বুঝতে পারে না। শুক্রবার সকালে সাইকেল নিয়ে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলো বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

বিএফএ রংপুর জেলার নবনির্বাচিত কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

ঝিনাইদহে লাইকি ও টিকটকারীরা রয়েছে পুলিশের টার্গেটে

ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রশাসন ও র‌্যাবের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ 

দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে : স্পিকার

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ ইসির

নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক করল ইসি