crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করল সামরিক সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

অং সান সু চি। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তার ক্ষমতাসীন দলের       কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত কাউন্সিল সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আটক দুইজনকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

বিবাদী পক্ষকে জেরা করার পর প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রমাণ সংগ্রহ ও আইনি সহায়তা নেওয়া পর্যন্ত সু চিকে হেফাজতে রাখা হবে বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।তবে এখন পর্যন্ত সু চি কী অবস্থায় এবং কোথায় আছেন, সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে উইন মিন্তকে জাতীয় বিপর্যয় মোকাবেলা আইনের অধীনে অভিযুক্ত করে বলা হয়েছে নির্বাচনী প্রচারণার সময় তিনি মোটর গাড়ির বহর নিয়ে সমর্থকের সঙ্গে দেখা করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনে অভিযোগ করা হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী। অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে তারা। সেনা কর্তৃপক্ষ দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের অন্তরীণ করা হয়েছে। আইনপ্রণেতাদের করা হয়েছে গৃহবন্দি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করলেন মোফাজ্জল হোসেন দুলাল

জামালপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

মসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউসুফ আলীর যোগদান

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ

রংপুরে ঝুঁকি ভাতার দাবিতে পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘট