crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকান্ডের আসামিদের গ্রেফতার ও রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌরশহরে গলা কেটে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকান্ডের আসামি শনাক্ত, গ্রেফতারসহ রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার শত শত নারী-পুরুষ। আজ বৃহস্পতিবার সকালে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে মানববন্ধন চলাকালে শত শত নারী-পুরুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, সাবেক বিআরডিসির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাস্টার, মামলার বাদী গোপাল চন্দ্র দেবনাথ, দোকান মালিক সমিতির সভাপতি পবিত্র কুমার দত্ত, দেশ বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক- সাদেকুল ইসলাম দুলাল, জাসদ সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি লাবলু সরকার, আনোয়ার, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম, সিপিপি নেতা নুরে আলম মানিক প্রমুখ।

বক্তারা অবিলম্বে উত্তম চন্দ্র দেবনাথের হত্যাকারী যেই হোক না কেন তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা শয়ন ঘরে ঢুকে অজ্ঞাত পরিচয় ৩ জন ব্যক্তি ললিতা রানীকে বেঁধে রেখে উত্তম চন্দ্র দেবনাথকে গলা কেটে হত্যা করে। মামলায় উল্লেখ করা হয়েছে গত ১ লা জানুয়ারি বড় ভাই বাদী হয়ে গোপাল চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ব্রিজ ভেঙ্গে সিমেণ্ট বোঝাই ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত SOP মা*নবপাচার প্রতিরোধে একটি মাইলফলক: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তিকারী বয়াতী প্রেপ্তার

সাগর-রুনিকে হ*ত্যা করা হয়েছে, আ*ত্মহত্যা নয়

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান আইজিপির

নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন যাঁরা

ঝিনাইদহে ওসি অপারেশন মহসীন হোসেনের জালে ৪মাদক ব্যবসায়ী বন্দি

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনাভাইরাস পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে মেডিক্যাল টিম