crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সীমান্তে তরুণকে গু’লি করে হ’ত্যার ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
গত ৯ সেপ্টেম্বর (সোমবার) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু’লিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশি এক তরুণকে হ’ত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের অভ্যন্তরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমাণ্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে এই প্রতিবাদ জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর।

এসময় বিজিবির পক্ষে রিজিয়ন কমাণ্ডার উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর, সেক্টর কমাণ্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমাণ্ডার এবং অন্যান্য বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি এলাকায় গত ০৯ সেপ্টেম্বর বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গু’লি করে হ’ত্যা করে বিএসএফ। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জানানো হয়।

বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক এর উপর গু’লি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা- ছেলের মৃত্যু

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি সাড়ে ৩ হাজার

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বং’স

পলাশবাড়ীতে র‍্যাব-১৩ এর হাতে ১৬’শ পিস নে’শাজাতীয় ইনজেকশনসহ আটক-১

পলাশবাড়ীতে র‍্যাব-১৩ এর হাতে ১৬’শ পিস নে’শাজাতীয় ইনজেকশনসহ আটক-১

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

৫ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

নীলফামারীতে জেলা রাইট টু ফুড ফোরাম ও পুষ্টি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা