crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুজ্বরে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারা দেশে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৪৮ জনে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

শৈলকুপার উমেদপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রাস্তা পাকা করে দিলেন নিয়ামুল করিম টিপু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ সুমন

জন্মশত বার্ষিকীতে চালু হচ্ছে বঙ্গবন্ধু পল্লী সমবায় বীমা

জন্মশত বার্ষিকীতে চালু হচ্ছে বঙ্গবন্ধু পল্লী সমবায় বীমা

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

রংপুর মেডিকেল থেকে আরও ৬ দালাল গ্রেফতার

ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী