crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২,নতুন আক্রান্ত ১৭৭৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন ঢাকার ভেতরের ও ১৪ জন ঢাকার বাইরের। এছাড়াও তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ ১০ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৯৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬০২ জনে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

কালীগঞ্জের চিত্রা নদী প্রভাবশালীদের দখলে, চলছে ধানের আবাদ!

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে ড. মুহাম্মদ ইউনূস!

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৮০

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৮০

দাউদকান্দিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

রমজান ও করোনা মহামারিতে ঝিনাইদহের ডালিয়া ফার্মের প্রতিদিন ফ্রি দুধ বিতরণ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

ডোমারে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন প্রাণ গোপাল দত্ত এমপি