crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো চারজন।

শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেই হিসাবে শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের।

দুইজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন।

২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

হোমনায় দড়িচর প্রাইম মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ডোমারে নারী দিবস উপলক্ষ্যে গণ নাটক অনুষ্ঠিত

লামায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রংপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ