crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ছয়জন।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৫৭ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৬২৯ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের।

চলতি বছর করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে মানববন্ধন

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা, গ্রাম্য সালিশে পিতা- পুত্রের মুচলেকা

চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জামালপুরে মা*দক সম্রাট জিয়াউল যৌথবাহিনীর হাতে আটক

ঝিনাইদহ র‌্যাব-৬’র হানায় হরিনাকুন্ডু থেকে চোর গ্রেফতার

রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

শীতঋতুতে গ্রামীণ জনজীবনের সুস্বাদু পিঠা

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি