crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৩, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট২০২৪ খ্রি.) তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইনুল হাসান জানান, আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সং’ঘর্ষে দু’জন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দু’টি হ’ত্যা মামলা হয়েছে। এসব হ’ত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়াতে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নেতারাও আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে আনিসুল হক গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মহেশপুর সীমান্ত থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর সীমান্ত থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কালীগঞ্জে পকেটে থাকা বাটন ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষার্থীদের মানবিকবোধ সম্পন্ন আলোকিত ভালো মানুষ হতে হবে: অতিরিক্ত সচিব

দিনাজপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

একই দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জিং : সিইসি

কচুয়ায় হাফেজ এনামুল হত্যা মামলার ২ নং আসামী গ্রেফতার