crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।। 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), মোঃ আলী হোসেন ফকির বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (ট্রেনিং) মোঃ একরামুল হাবিব। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছাঃ শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণ রোডম্যাপ এবং বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। এ সময় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর অনুষদ সদস্য এবং রিসোর্স পার্সনগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, “বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা, ক্লাউড কম্পিউটিংসহ নতুন নতুন প্রযুক্তি একদিকে যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। ”

তিনি বলেন, “অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্র*তারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চু*রি, হ্যা*কিং, অনলাইনে হ*য়রানি, ডিজিটাল চাঁ*দাবাজি ইত্যাদি অপরাধ ঘটাচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশিংয়ের ধরনে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। সাইবার অপরাধ মোকাবেলায় তদন্তের সক্ষমতা অর্জন আধুনিক পুলিশিংয়ের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য।”

প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, “এ কোর্সের মাধ্যমে আপনারা শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবেন না, একই সঙ্গে প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগ দক্ষতা অর্জনেও সক্ষম হবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যান্য তদন্তকারীদের মাঝে ছড়িয়ে দিতে হবে‌। আপনারা কার্যকরভাবে অন্যান্য তদন্তকারীদের প্রশিক্ষণ দিলে আমাদের সাইবার মামলা তদন্তকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।”

তিনি এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং উইং এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণ উপকরণ ও মডিউলসমূহ হালনাগাদ করতে হবে।”

সভাপতির বক্তব্যে কাজী মোঃ ফজলুল করিম বলেন, “বাংলাদেশ পুলিশের এপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ প্রশিক্ষণ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দশ দিনের এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশগ্রহণকারী ৩৩২ জন পুলিশ কর্মকর্তা মাঠ পর্যায়ে সাইবার অপরাধ মামলা তদন্তকারীগণকে প্রশিক্ষণ প্রদান করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সীমান্তে থামছেনা অবৈধ পারাপার,নারীসহ আটক ৬

নীলফামারীতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অবহিতকরণ সভা

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?

ঝিনাইদহে উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

বিশেষ আমল

পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ ডাকবাংলা বাজারে গাঁজাসহ আটক ২

করোনা দুর্যোগে হরিণাকুন্ডুর ইউএনও সৈয়দা নাফিস সুলতানার রাত-দিন ছুটে চলা

হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন ঃ এএসপি ( হোমনা-মেঘনা সার্কেল)