crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে দ ‘ পক্ষের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দু ’পক্ষের সংঘর্ষের ঘটনার পর পরই তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মহব্বত কবির এর নেতৃত্বে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবুসহ ৩ জনকে আটক করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। আজ শুক্রবার (২৪ জুলাই)মামলা দায়েরের পর ওই মামলায় তিন জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ডুরিয়ারভিটা গ্রামের মাজহারুল হক ছানা’র ছেলে শামীম রেজা ও তার দুই বন্ধু নাহিদ মিয়া,আব্দুল মোতালেব ডুরিয়ার ভিটা গ্রামের রফিকের চায়ের দোকানে এসে চা পান করছিল। এমতাবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের তায়েব আলী মন্ডলের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এর নেতৃত্বে অন্যানরা নাহিদ মিয়া,শামীম রেজা,আব্দুল মোতালেব কে মারপিট করে গুরুতর আহত করে।আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দু’ পক্ষের সংঘর্ষের ঘটনার পর পরই তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মহব্বত কবির এর নেতৃত্বে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবুসহ ৩ জনকে আটক করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। আজ শুক্রবার (২৪ জুলাই)মামলা দায়েরের পর ওই মামলায় তিন জন কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জন কে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি উপজেলার ডুরিয়ারভিটা গ্রামের মৃত নওজেস আলী সরকারের ছেলে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাজহারুল হক ছানা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন। সরিষাবাড়ী থানার মামলা নং-২৬(০৭)২০২০ইং।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা

মধুপুরে ম্যাচিং প্লান্টের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

নাসিরনগরে আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হ*ত্যা মামলার আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

নরসিংদীতে ফোনে ডেকে নিয়ে যুবকের কব্জি কে’টে দিল স’ন্ত্রাসীরা

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জনপ্রিয় ও ক্লিন ইমেজের বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জি. এমএ মতিন খানের বিকল্প নেই